The voice of Brahmanbaria || Local news means the world is

জলাবদ্ধতায় ৫ ঘন্টা বন্ধ থাকার পর কসবা রেলস্টেশনে যাত্রীসেবা শুরু


খ.ম ঢালী : জলাবদ্ধতার কারণে ৫ ঘন্টা বন্ধ থাকার পর সোমবার বিকেল সাড়ে তিনটা থেকে কসবা রেলস্টেশনে যাত্রীসেবা শুরু হয়েছে। এর আগে কয়েকদিনের টানা বর্ষণের কারণে পানি বন্দি হয়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশন। ওই অবস্থায় সোমবার সকাল সাড়ে ১০টায় স্টেশনের যাত্রীসেবা কার্যক্রম বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ।  কসবা রেলস্টেশন মাস্টার আসাদ মিয়া জানান, টানা বষর্ণের কারণে স্টেশনের প্লাটফর্ম, মাস্টার রুম, টিকিট কাউন্টার, যাত্রী বিশ্রামাগার ও টয়লেট জলাবদ্ধ হয়ে পড়েছে। এ অবস্থায়  সকাল থেকে পানির উপরে চেয়ার পেতে আমরা দায়িত্ব পালন করার চেষ্টা করছিলাম। এভাবে দায়িত্বপালন প্রায় অসম্ভব হয়ে পড়ায় সকাল সাড়ে ১০টার দিকে স্টেশনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। পরে বেলা সাড়ে তিনটার দিকে পানি নেমে গেলে যাত্রী সেবা কার্যক্রম পুনরায় শুরু হয়। জলাবদ্ধতার পানিতে রেলের টিকিটসহ মূল্যবান কিছু কাগজপত্র নষ্ট হয়েছে।

Exit mobile version