The voice of Brahmanbaria || Local news means the world is

২০ জুন কৃতী শিক্ষার্থী সংবর্ধনা দেবে শিশু নাট্যম


আগামী ২০ জুন শুক্রবার বিকেল ৩টায় স্থানীয় ওস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম এর উদ্যোগে মাছিহাতা সোয়েটার্স লিঃ এর সহায়তায় জেএসসি পরীক্ষায়ী বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হবে। এতে প্রধান অতিথি থাকবেন সোহরাওয়ার্দী হল ছাত্র সংসদের বুয়েট এর সাবেক ভিপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। ওই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাথমিক ও মাধ্যমিক এর ২৫ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধিত করা হবে। বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে রেজিষ্ট্রেশনকৃত ছাত্র/ছাত্রীদের অভিভাবকদের নিয়ে যথাসময়ে উপস্থিত থাকার জন্য ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম এর সভাপতি মোঃ মাশুকুল ইসলাম মাসুক ও সম্পাদক সাংবাদিক নিয়াজ মোহাম্মদ খান বিটু সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

Exit mobile version