The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে শাহনুর হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, র‌্যাব কর্মকর্তাদের গ্রেফতার দাবী


প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আওয়ামীলীগ নেতার পুত্র উদীয়মান ব্যবসায়ী শাহনুর ইসলাম হত্যা কান্ডের প্রতিবাদে ও দোষী র‌্যাব কর্মকর্তাদের গ্রেফতারের দাবীতে আজ মঙ্গলবার শাহনুরের নবীনগরের বগডহর গ্রামের প্রচন্ড বিক্ষোভ হয়েছে। শতশত নারী-পুরুস ও শিশু বিক্ষোভে অংশ গ্রহন করে। বিক্ষোভকারীরা নিরপরাদ ব্যবসায়ী শাহনুর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানায়। উল্লেখ্য, নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক নেতা রহিছ মিয়ার পুত্র শাহনুর ইসলামকে গত ২৯ এপ্রিল র‌্যাব ১৪ সদস্যরা ধরে নিয়ে যায়। পরবর্তীতে অসুস্থ হয়ে কারা হেফাজতে মৃত্যুবরণ করে । এ ঘটনায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কমান্ডার মেজর এজেটএম সাকিব সিদ্দিক ও ৮ র‌্যাব সদস্যসহ ১১জনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে মামলা দায়ের করে নিহতের ভাই মেহীদি হাসান। বিজ্ঞ আদালত মামলাটি অধিকতর শুনানির জন্য আগামীকাল ৪জুন তারিখ নির্ধারন করে।

Exit mobile version