The voice of Brahmanbaria || Local news means the world is

জাকের পার্টির বর্ষিক ইসলামী জলসায় হামলা, ভাংচুর

শামীম উন বাছির:: ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় জাকের পার্টির বর্ষিক ইসলামী জলসায় হামলা চালিয়েছে স্থানীয় প্রতিপক্ষরা।

প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী জানা যায়, প্রতিবছরই এখানে জাকের পার্টির জলসা অনুষ্ঠিত হয়। আজ সন্ধ্যায় জলসা আরম্ভ হবার পর অতর্কিতভাবে কয়েকশত  ব্যক্তি লাঠি  হাতে অনুষ্ঠান স্থলে হামলা চালায়। মিছিলকারীরা লাঠি দিয়ে অনুষ্ঠানস্থলের প্যান্ডেল ভাংচুর করে ও জলসায় সমবেত ব্যক্তিদের এলোপাথারী মারধর করে। এতে বেশ কয়েকজন জাকের অনুসারী আহত হন। হামলাকারীরা এ সময় জলসা বিরোধী শ্লোগান দেয়।

সদর থানা জাকের পার্টির সেক্রেটারী ও অনুষ্ঠানের আয়োজক আব্দুল ওয়াহাব জানান, পরিকল্পিত ভাবে এ হামলা করা হয়েছে। হামলায় আগত মহিলারা ভীত সতন্ত্র হয়ে পড়েন। তিনি এ হামলার বিচার দাবী করেন। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে হাজির হন। তিনি জানান, এ ধরনের সমাবেশ করার পূর্বে তাদের উচিৎ ছিল আমাদের জানানোর। তারা তা জানায়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।ঘটনাস্হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Exit mobile version