The voice of Brahmanbaria || Local news means the world is

উত্তর মোড়াইল ও পুনিয়াউট থেকে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার,মাদক উদ্ধার

প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মোড়াইল ও পুনিয়াউট এলাকায় অভিযান চালিয়ে সদর মডেল থানা পুলিশ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৫ বোতল ফেন্সিডিল ও ১৩ বোতল স্কাফ।

মঙ্গলবার গভীররাতে উত্তর মোড়াইল নিরাপদ হোটেলের পাশের গলি থেকে মনির হোসেন (৩৫) কে ১৩ বোতল স্কাফসহ এবং গতকাল সকালে পুনিয়াউট থেকে মঙ্গল মিয়া (৫৫) কে ১৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।

এই অভিযানের নেতৃত্ব দেন সদর মডেল থানার টিএসআই মো: বেলাল হোসেন। তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলকে আটক করা হয় পুনিয়াউটের জাকিরের  ভাড়াটিয়া ঘর থেকে। এসময় জাকির পালিয়ে যায়। ঐ ঘরে মাটির নিচে বালতি রেখে তাতে ফেন্সিডিল রেখে এরা বিক্রি করতো বলে টিএসআই বেলাল জানান।

এছাড়া পুনিয়াউট এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী হিরন,রাহেলা,নুর মিয়া ও তার স্ত্রীকে আটক করার চেষ্টা চলছে।

Exit mobile version