The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে শ্রীঘরে প্রেমিক যুগলের বিয়ে

প্রতিবেদক :: প্রেম মানে না কোন বাঁধা, আর সে কারণেই গ্রেফতার হওয়া প্রেমিক যুগলের মঙ্গলবার রাতে শ্রীঘরে বিয়ে হয়। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদর পশ্চিম ইউনিয়নের লাপাং গ্রামের ফরিদ মিয়ার ছেলে সফিউল্লাহ (২৪) এর সাথে একই গ্রামের মৃত আমির মিয়ার মেয়ে জোৎস্না বেগমের (১৮) সাথে প্রায় এক বছর যাবত প্রেমের সম্পর্ক চলছিল।

ঘটনার দিন মঙ্গলবার রাতে প্রেমিকা জোৎস্না বেগমের ফোনে প্রেমিক সফিউল্লাহ তাদের বাড়িতে এলে অপ্রীতিকর অবস্থায় এলাকাবাসী তাদের ধরে পুলিশের নিকট সোপর্দ করে।

পরে পুলিশের সহায়তায় উভয় পরিবারের লোকজন সমঝোতার ভিত্তিতে থানা হাজতে ওই রাতেই প্রেমিক যুগলের বিয়ে হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা জানান, সমঝোতার ভিত্তিতেই এবং উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে দিয়ে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version