
বাঞ্ছারামপুর উপজেলায় সোমবার বেলা দুইটার দিকে বাঞ্ছারামপুর-হোমনা সড়কে বুধাইরকান্দিতে এ ঘটনা ঘটে। নিহতের নাম- মোশারফ হোসেন (২৫)। সে বাঞ্ছারামপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবাবিক সুত্রে জানা যায়, আজ বাঞ্ছারামপুর-হোমনা সড়কে বুধাইরকান্দিতে ইটভাঙ্গার কাজ করছিলেন মোশারফ হোসেন। এ সময় হোমনাগামী একটি নসিমন তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে তাঁকে উদ্ধার করে কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।