
রোববার রাতে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন- জামালগঞ্জের লিটন মিয়া (৩৫), উপজেলার বাহাদুরপুর এলাকার হামদু মিয়া (৩০) ছেলে মোক্তার হোসেন (৪০), ফুল মিয়ার ছেলে রাশেল মিয়া (২৫), কিশোরগঞ্জের অষ্ঠগ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে হেলাল মিয়া (৩০) ও চাতল পাড়ের বাছির মিয়ার ছেলে মো. শফিকুল ইসলাম (২৫)।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর ৬ নৌ-ডাকাত আটক করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তাজপুর এলাকার মেঘনা নদী থেকে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ ১০-১২ জন ডাকাতকে ধাওয়া করে। এ সময় পুলিশ ৬ জনকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়।