The voice of Brahmanbaria || Local news means the world is

বাঞ্ছারামপুরে যুবলীগ নেতার বাড়িতে হামলা ভাংচুর

প্রতিনিধি :::বাঞ্ছারামপুর উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবলীগ নেতার বাড়িসহ ছয় বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রোববার উপজেলার রূপসদীতে এ ঘটনা ঘটে। একটি মাইক্রোবাস ও মোটরসাইকেল ভাংচুরের ঘটনাও ঘটে। এ সময় খুকী বেগম, লিপি আক্তার, শামিম মিয়া, চায়না বেগম, ঋতু বেগম, রীনা বেগমসহ ১২ জন আহত হয়েছে।
জানা গেছে, সকালে রূপসদীর কান্দাপাড়ায় মিয়া বাড়ির সেন্টু মিয়ার ছেলে সাকিব মিয়া গংদের সঙ্গে জালালী বাড়ির নজরুল ইসলামের ছেলে হৃদয় গংদের খেলা চলাকালীন কথাকাটাকাটির এক পর্যায়ে খেলা পণ্ড হয়ে যায়। বিকালে ওই ঘটনাকে কেন্দ্র করে সাকিব মিয়ার বাড়ির লোকজন জালালী বাড়িতে অতর্কিতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা একটি হাইয়েস মাইক্রোবাস ও একটি মোটরসাইকেলসহ সাতটি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে বলে অভিযোগ করে ক্ষতিগ্রস্তরা।

Exit mobile version