
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি, এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দানকারী ছাত্রনেতা, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আপেল মাহমুদ আজ সকাল ৭.৩০ মিনিটে কান্দিপাড়াস্হ নিজ বাসভবনে ইন্তেকাল (ইন্না ইল্লাহে……………..রাজিউন)করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪২ বৎসর। তিনি চার সন্তান সহ বহু আত্নীয় স্বজন রেখে যান। তার মৃত্যুর সংবাদ শুনে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মরহুমের বাসভবনে ছুটে যান।
আপেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া২৪ডটকমের প্রকাশক সারোয়ার জাহান দীপু। একশোক বার্তায় মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার রূহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।