The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে আওয়ামী লীগ সমর্থিত ৩ প্রার্থী জয়ী

প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী

অ্যাডভোকেট তানবীর ভূঞা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সোমবারের নির্বাচনের এ ফলাফল জানিয়েছেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার বশিরুল হক ভুইয়া।

তানবীর ভূঞা  চেয়ারম্যান পদে ৫৪ হাজার ১৬ ভোট ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম পেয়েছেন ১৬ হাজার ২৭৭ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত বাবুল আক্তার ৩৬ হাজার ৯২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মুখলেছুর রহমান লিটন পেয়েছেন ১২ হাজার ৫৪৭ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফয়জুন নাহার টুনি ৫৩ হাজার ৯২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মরিয়ম বেগম পেয়েছেন ১৮ হাজার ৭৭০ ভোট।

Exit mobile version