The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় ১১ গ্রেনেডসহ ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার

কসবা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা পুলিশ গতকাল রোববার (১৮মে) সন্ধ্যায় উপজেলার মেহারী ইউপির সিমরাইল উওর পাড়ার জিন্নাত আলীর পুত্র আব্দুল মালেকের বাড়ির পুকুর পাড় থেকে ১১টি গ্রেনেড উদ্ধার করেছেন কসবা থানা পুলিশ।

কসবা থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান থানার উপ পুলিশ পরিদর্শক মোঃ মিজানুর রহমান পুলিশ ফোর্স নিয়ে এক সংবাদের ভিওিতে উপরোক্ত স্থান থেকে ১১টি গ্রেনেড উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে এই উদ্ধারকৃত গ্রেনেড গুলো  তরতাজা রয়েছে বলে পুলিশসহ সচেতনমহল দাবী করছেন।

সোমবার (১৯মে) সকালে কসবা উপজেলা কায়েমপুর ইউপির রগুরামপুর গ্রাম থেকে গোপন সংবাদের ভিওিতে থানার উপ পুলিশ পরিদর্শক মজিবুর রহমান(২) পুলিশ ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ৪০ বোতল ফেন্সিডিল,৭টি ইয়াবাসহ মানিক মিয়া(৪০) নামে এক চোরাকারবারীকে গ্রেফতার করেছেন কসবা থানা পুলিশ।  

Exit mobile version