The voice of Brahmanbaria || Local news means the world is

মাধ্যমিক পরীক্ষায় সরাইলে জিপিএ-৫ পেয়েছে ৫৫ জন শিক্ষার্থী

সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এবার মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৫৫ জন শিক্ষার্থী।

উপজেলার ১৫ টি বিদ্যালয়ের মধ্যে কেবল মাত্র ৮ টি বিদ্যালয়ের শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, এবার তিন বিভাগ থেকে মোট ১৫’শ ২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেছিল। পাস করেছে ১৩’শ ১৮জন। পাসের  হার ৮৬.৪২ ভাগ।

সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৪ জন, অরুয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয় থেকে ১৩ জন, কালিকচ্ছ পাঠশালা থেকে ১২ জন, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন, দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, শাহজাদাপুর হাই স্কুল থেকে ২ জন ও চুন্টা এসি একাডেমি থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

Exit mobile version