
সিংগারবিল বাজার, কালছড়া, ইগরতলী, মেরাসানী, বড়পুকুর পাড় হয়ে লক্ষীপুর বাজার চত্বরে বজলুর রহমানের সভাপতিত্বে নির্বাচণী সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য সচিব জহিরুল হক খোকন, বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন জিল্লুর রহমান, হাজী সিরাজুল ইসলাম, শেখ সাদির, হান্নান মাষ্টার, আলমগীর মুন্সী, আক্তার মাসুম, মন্টু প্রমুখ।
বাদ এশা জয়পুর, মাটিংগা বাজার, ভোটাং বাড়ি এলাকার গণসংযোগ করে দাড়িয়াপুর স্কুল প্রাঙ্গণে আঃ আওয়াল মেম্বারের সভাপতিত্বে বিশাল নির্বাচনী সমাবেশ হয়। এতে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব এ.বি.এম. মোমিনুল হক, বিশেষ অথিতির বক্তব্য রাখেন এডঃ আলী আজম চৌধুরি সহ স্থানীয় নেতৃবৃন্দ। কানায় কানায় পরিপূর্ণ স্কুল মাঠ প্রার্থী এডঃ লিটন এলাকার সন্তান হিসেবে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন। সভাশেষে মিছিল বের করে নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।- প্রেস বিজ্ঞপ্তি