
বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন জামি, সাংবাদিক মোহাম্মদ আরজু, মোঃ সাদেকুর রহমান, আ.ফ.ম কাউছার এমরান, আবদুন নূর, আল আমীন শাহীন, সৈয়দ মোহাম্মদ আকরাম, মোঃ বাহারুল ইসলাম মোল্লা, মোঃ মনির হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় পিআইবি’র মহাপরিচালক মোঃ শাহ আলমগীর বলেন, সাংবাদিকতা মহৎ ও সম্মানজনক পেশা। এ পেশায় অন্যান্য পেশা থেকে ঝুঁকিও বেশী। সততা, সাহস ও পেশাদারিত্ব ছাড়া এ পেশায় টিকে থাকা যাবেনা। অপেশাদার, কথিত সাংবাদিকদের কারণে সাংবাদিকতা পেশার মান মর্যাদা ক্ষুন্ন হচ্ছে। তিনি তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের প্রশিক্ষণের আওতায় এনে সাংবাদিকতার মানবৃদ্ধির জন্য পিআইবির নানা কর্মসূচীর কথা তুলে ধরে বলেন, পেশাদারিত্ব মানসিকতা সৃষ্টির জন্য প্রশিক্ষণ অপরিহার্য। মতবিনিময়কালে পিআইবির মহাপরিচালক মোঃ শাহ আলমগীর ও অন্যান্য অতিথিদেরকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং প্রেসক্লাবের দু’টি প্রকাশনা তুলে দেয়া হয়।