The voice of Brahmanbaria || Local news means the world is

মাদক ও যৌন হয়রানিকে ‘না’-নবীনগরে ১৯ কিলোমিটারজুড়ে মাদকবিরোধী মানববন্ধন

মাদককে না বলি এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শনিবার ১৯ কিলোমিটারজুড়ে মাদকবিরোধী বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নবীনগর যুব ফোরাম ও সাংস্কৃতিক সংগঠন মননর যৌথ উদ্যোগে নবীনগর টু কোম্পানীগঞ্জ সড়কের বাঙ্গরাবাজার থেকে উত্তরাঞ্চলে নবীপুর গ্রাম পর্যন্ত দীর্ঘ এ মানববন্ধনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন। স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল পিকাপ ভ্যানে করে এক ঘণ্টা স্থায়ী ১৯ কিলোমিটারজুড়ে এ মানববন্ধনে অংশ নিয়ে বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি শাহ জিকরুল আহমেদ খোকন, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়াম্যান মোশারফ হোসেন সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছেনা বেগম, মননের সমন্বয়ক আবু মোছা, পরিচালক মোঃ শহীদুল হক, যুব ফোরামের সভাপতি সাইফুল ইসলাম রবিন ও সম্পাদক মোঃ ওমর ফারুক।
Exit mobile version