The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় হোটেল থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দীপ্তি নামক আবাসিক হোটেল থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় জানা যায়নি। শুক্রবার রাতে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে রবিন, রাজীব ও সজীব নামক তিন যুবক তাদের বাড়ি শেরপুর উল্লেখ করে আখাউড়ার দীপ্তি হোটেলে  রুম ভাড়া নেয়। শুক্রবার দুই যুবক তাদের রুম ছেড়ে চলে যায়। বাকী একটি রুমে তালা ঝুলানো থাকে। শুক্রবার রাতে হোটেল কতৃপক্ষ তালাবদ্ধ রুমটির ব্যাপারে সন্দেহ হলে পুলিশকে জানায়। পুলিশ রুমের তালা খুলে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করে।
আখাউড়া থানার ওসি হাম্মাদ হোসেন জানান, লাশের মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। রুম থেকে একটি হাতুরী উদ্ধার হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দু’জনকে আটক করেছে। আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে লাশটি ময়নাতদন্ত হয়েছে।

Exit mobile version