The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

প্রতিবেদক :: বিজয়নগরে অস্ত্রসহ ৩ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, গত বুধবার রাত দেড় টার দিকে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ উপজেলার চান্দুরা – আখাউড়া সড়কের কালিসীমা গ্রামের ব্রীজ এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতির টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাবার চেষ্টা চালালে ধাওয়া করে ৩ সড়ক ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। এরা হল ইব্রাহীমপুর গ্রামের সিরু মিয়া, চান্দুরা গ্রামের সোলায়মান ও শাহবাজপুর গ্রামের বাদল।

এ সময় তাদের কাছে দা, ছুরি এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী জানান, গ্রেফতারকৃত ডাকাতদের আদালতের মধ্যমে জেল হাজতে প্রেরণ কার হয়েছে।

Exit mobile version