The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি’র সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিএনপি’র সভাপতি’র বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা প্রায় ১৭ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

জানা যায়, উপজেলার চান্দুরা ইউনিয়নর বিএনপি’র সভাপতি আব্দুল হকের বাড়িতে রাত প্রায় আড়াইটার দিকে ১২/১৫ জনের মুখোশধারী ডাকাতদল গ্রীল ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ডাকাতরা আব্দুল হকসহ বাড়ির অন্য সদস্যদের আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে আধা ঘন্টার মধ্যে ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লক্ষ টাকা, ল্যাপটপ, ৪ টি মোবাইল ফোন সেটসহ বিভিন্ন জিনিস লুট করে নিয়ে যায়।

বুধবার সকালে চান্দুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এএম শামীমূল হক চৌধুরী খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী, ওসি( তদন্ত)সেলিম উদ্দিন, এসআই শাহলম ঘটনাস্থল পরিদর্শন করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী জানান, ডাকাতি হওয়া মালামাল উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

Exit mobile version