The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে ২০হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

মোহাম্মদ মাসুদ ,সরাইল
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ও পাকশিমুল ইউনিয়নের মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত ৬০হাজার টাকা মূল্যের ২০হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে। গত মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে এসব কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।  

Exit mobile version