The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহণে গণ ডাকাতি ॥ আহত-৫

নিজস্ব প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহনে গন ডাকাতি হয়েছে। ডাকাতরা প্রায় ২০টি গাড়ি আটক করে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরহাটি এলাকায়।

এলাকাবাসী ও পুলিশ জানায়,  বৃহস্পতিবার রাত ৩টার দিকে মীরহাটি এলাকায় ২০/২৫জনের একটি মুখোশধারী ডাকাতদল কুমিল্লা-সিলেট মহাসড়কে একটি ট্রাক আড়াআড়ি রেখে ডাকাতি শুরু করে। প্রায় ঘন্টাব্যাপী ডাকাতরা মহাসড়কে ২০টি ট্রাক ও অটোরিকসা আটক করে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। ডাকাতিকালে ডাকাতরা ৫ যাত্রীকে বেদম মারধোর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে ডাকাতরা পালিয়ে যায়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছার পর ডাকাত দল পালিয়ে যায়।  তিনি বলেন, এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি।

Exit mobile version