
প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক নবজাতকের কাটা মাথা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার মনকশাইর এলাকায় ধান ক্ষেত থেকে নবজাতকটির মাথা উদ্ধার করা হয়। তবে ওই তার শরীরের কোন অংশ খোঁজে পায়নি পুলিশ।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মফিজ উদ্দিন ভূইয়া জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ওই কাটা মাথা উদ্ধার করা হয়। তিনি বলেন, হত্যার ধরণ দেখে মনে হচ্ছে এটি পূর্ব পরিকল্পিত।