The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একক প্রার্থী ঘোষণা

উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রীয় বিএনপির নির্দেশ মোতাবেক প্রতি উপজেলায় দলীয় একক প্রার্থী নিশ্চিত করনকে সামনে রেখে, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র নেতৃবৃন্দ আসন্ন বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে সাম্ভাব্য প্রার্থীদের সর্বদিক বিশ্লেষণ করে বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে এডঃ শরিফুল ইসলাম লিটন-কে উপজেলা চেয়ারম্যান, মুখলেছুর রহমান লিটন-কে ভাইস চেয়ারম্যান এবং মরিয়ম বেগম-কে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

পাশাপাশি দলের অন্যান্য প্রার্থীদের দলের নির্দেশ মেনে মনোনয়ন পত্র প্রত্যহিার করে, দলের ঘোষিত প্রার্থীর পক্ষে নিষ্ঠার সাথে সাথে নির্বাচনী মাঠে কাজ করে বিজয় সুনিশ্চিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য জোরালো নির্দেশক্রমে অনুরোধ জানান জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান মোল্লা (কচি) ও সদস্য সচিব মোঃ জহিরুল হক খোকন (জহির)।

জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব এবিএম মোমিনুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। – প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version