The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে দিশারী সমাজ কল্যান সংসদের সভা অনুষ্ঠিত

প্রতিনিধি :: বিজয়নগর উপজেলার ইসলামপুর ঈদগাহ মাঠে শুক্রবার বিকেলে দিশারী সমাজ কল্যান সংসদের উদ্যোগে মোঃ আলী স্যারের স্মরণে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলহাজ্ব কাজী ছায়েদুল ইসলামের সভাপতিত্বে প্রভাষক মনছুরুল হক মনোয়ারের পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী কাইজার চৌধুরী, অধ্যক্ষ হাফেজ শফিকুর রহমান, কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক কাজী হারিছুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির সচিব জসীম উদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী রফিকুল ইসলাম, যুবলীগ যুগ্ম আহ্বায়ক ইজাজুর রহমান, মঈন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, সাতবর্গ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক, দিশারী সমাজ কল্যান সংসদের সভাপতি হাসান মাহমুদ, সম্পাদক মনিরুল ইসলাম, শেখ আখতারুল ইসলাম মাষ্টার, তৌহিদুল ইসলাম মাষ্টার, আবুল কালাম, যুবলীগ সম্পাদক শাহজাহান আল মাহমুদ, ছাত্রদল সম্পাদক শাহ মোঃ আসাদ প্রমুখ।

Exit mobile version