The voice of Brahmanbaria || Local news means the world is

দেশের প্রবীণ সাংবাদিক এবিএম মূসা আর নেই

দেশের প্রবীণ সাংবাদিক এবিএম মূসা আর নেই। বুধবার বেলা দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।বেলা পৌনে দুইটায় হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যু কথা ঘোষণা করেন। গত ২৯ মার্চ তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাত আড়াইটার দিকে তার অবস্থা আরো খারাপ হলে তাকে লাইফসাপোর্ট দেয়া হয়। হাসপাতালে ভর্তির পর এবিএম মূসাকে কয়েকবার নিবিড় পরিচর্যা কেন্দ্রেও (আইসিইউ) রাখা হয়।

Exit mobile version