The voice of Brahmanbaria || Local news means the world is

বাঞ্ছারামপুরে ৩ এমপিকে গণসংবর্ধনা

প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় তিন এমপিকে জমকালো আয়োজনে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার উপজেলার ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত সাংসদগন হলেন- ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাংসদ ফয়জুর রহমান বাদল, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সাংসদ ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এবং কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাংসদ ইউসুফ আব্দুল্লাহ হারুন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রি ও স্থানীয় সাংসদ ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম। এসময় উপজেলা চেয়ারম্যান মো. সিরাজুল্ ইসলাম, সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন মহি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, প্রচার সম্পাদক মাসুদ করিম সাজু, যুবলীগ নেতা রফিকুল আলম জামাল, জাহাঙ্গীর আলম ও দেলোয়ার হোসেন, সাংবাদিক সাব্বির আহমেদ সুবীর প্রমুখ উপস্থিত ছিলেন। এর পূর্বে ৫৮ লাখ টাকা ব্যয়ে ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ক্লোজআপ-ওয়ান তারকা আরিফ, সাথী।

Exit mobile version