The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে দুর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুর রহমান ওরফে রহিম আলী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের খিরাতলা এলাকায় সিএনজি চালিত একটি অটোরিকশা উল্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহিম আলীর উপজেলার সিঙ্গারবিল গ্রামের বাসিন্দা। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান রহিম আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রহিম আলী স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Exit mobile version