বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল সাফাই সাক্ষী আসাদ উল্লাহ্র জবানবন্দি নেন আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম। এ সময় মোবারক হোসেন আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।
জবানবন্দিতে আসাদ উল্লাহ (৩৭) বলেন, তাঁর বাবা মোবারক হোসেন গ্রাম্য রাজনীতির শিকার। তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে এ মিথ্যা মামলা করা হয়েছে।
জবানবন্দি শেষে আসাদ উল্লাহকে জেরা শুরু করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।