The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত জাহাঙ্গীর আলম বিজয়ী

প্রতিনিধি :: সোমবার অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সদর  উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারী ফলাফলে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম (কাপ পিরিচ)  ৫৭ হাজার ৫শ ৮৯ ভোটে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপি সমর্থিত প্রার্থী হাজী মোহাম্মদ জাহাঙ্গীর  (টেলিফোন) পেয়েছেন  ৩৬ হাজার ৫শ ৫৪ ভোট। এছাড়া আওয়ামীরীগের বিদ্রোহী প্রার্থী তাজ মোহাম্মদ ইয়াসিন (দোয়াত কলম) পেয়েছেন ৩১ হাজার ৪১ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত মোঃ মহসিন মিয়া (টিউবওয়েল) ৫৮ হাজার ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্ধন্ধি নির্দলীয় কাউছার মোল্লা (বই) পেয়েছেন ৫৩ হাজার ১শ ২৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী তাসলিমা সুলতানা খানম নিশাত (কলস) ৭৫ হাজার ৫শ ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপি সমর্থিত শামসুন্নাহার ফুটবল প্রতীকে পেয়েছেন ৫৯ হাজার ৮শ ২ ভোট।

Exit mobile version