The voice of Brahmanbaria || Local news means the world is

‘রাণীখার মাদ্রাসাকে ফাজিল পর্যায়ে রূপান্তরের কার্যক্রম চলছে’-এমদাদুল বারী

আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রাণীখার সৈয়দ এমদাদুল বারী গাউছিয়া আলিম মাদ্রসাকে ফাজিল পর্যায়ে রূপান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট সৈয়দ একেএম এমদাদুল বারী।
তিনি গতকাল রোববার ওই মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা ইয়াকুব আলী ও সহকারি শিক্ষক মো. নবী হোসেনের বিদায় এবং ২০১৪ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
রোববার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা শেখ তাজুল ইসলাম। অনুষ্ঠানে মাদ্রাসার সকল শ্রেণীর প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মাদ্রাসার শিক্ষক শেখ আব্দুর রহমান মিলনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্বারী সৈয়দ আবুল কাশেম নূরী, বিদায়ী শিক্ষক সহকারি অধ্যাপক মাওলানা ইয়াকুব ও মো. নবী হোসেন, প্রভাষক কবির হোসেন ও দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিদায়ী দুই শিক্ষককে মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্রেস্ট, মানপত্র ও উপহার সামগ্রী দেওয়া হয়। এছাড়া বিদায়ী শিক্ষার্থীদেরকেও শিক্ষা সামগ্রী উপহার দেয়া হয়।
এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক শেখ কুতুবুর রহমান, আবু তালেব, শামসুদ্দিন মোল্লা, মাওলানা গিয়াস উদ্দিন খান, রুহুল আমিন, আক্কাস আলী, মনির হোসেন, মো. ছানাউল্লাহ, মাহাবুব হাসান, ফয়েজুল ইসলাম, মাওলানা ইসমাইল, আমানুল্লাহ ভূঁইয়া প্রমুখ।
মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জমসেদ মেম্বার, আবু সায়েদ ভূঁইয়া, শেখ ফুল মিয়া, সৈয়দ হিরণ মিয়া, সৈয়দ আতাউর রহমান (দানা)।

Exit mobile version