The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুর গ্রামে পানিতে ডুবে একসঙ্গে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এরা হলো- বিরামপুর গ্রামের দুলাল মিয়ার মেয়ে অন্তরা(৭) ও আইনাল হকের মেয়ে নাঈমা(৬)।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে অন্তরা ও নাঈমা খেলতে গিয়ে একসঙ্গে পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্থানীয় এলাকাবাসী পুকুর থেকে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দু্ইজনকে মৃত ঘোষণা করেন।

Exit mobile version