The voice of Brahmanbaria || Local news means the world is

জনতার মুখোমুখী সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা

সনাক-সুজন ও দুপ্রকের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা জনগনের মুখোমুখী


ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে সচেতন নাগরিক কমিটি, সুশাসনের জন্য নাগরিক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে মুখোমুখী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক কমিটির জেলা সভাপতি অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি জয়দুল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত প্রার্থীরা তাদের বক্তব্যে নির্বাচিত হলে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে দুর্নীতিমুক্ত উপজেলা প্রশাসন গড়ার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে ভোটার ও প্রার্থীদেরকে শপথ বাক্য পাঠ করান জেলা সুজনের সভাপতি প্রফেসর মুখলেছুর রহমান খান। প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ জাহাঙ্গীর, নূরে আলম সিদ্দিকী, এস.এম.আলম হিরু ও ফিরোজ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিআইবির প্রোগ্রাম ম্যানেজার আশরাফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মোঃ আরজু ও উপাধ্যক্ষ এ.কে.এম. শিবলী।

Exit mobile version