The voice of Brahmanbaria || Local news means the world is

৩১ মার্চ সদর উপজেলা পরিষদ নির্বাচনে টেলিফোনের প্রতীক এর বিজয় সুনিশ্চিত করতে হবে। – জহিরুল হক

গতকাল ২০ মার্চ সন্ধ্যা ৭ ঘটিকায় জেলা যুবদল সদর উপজেলা যুবদল ও শহর যুবদলের এক যৌথ যুব সমাবেশে জননেতা ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামলের পুনিয়টস্থ বাসভবনে জেলা যুবদলে সংগ্রামী আহ্বায়ক মোঃ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভাটি পরিচালনা করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ আলী আজম। উক্ত সভায় প্রধান অথিতি হিসেবে ছিলেন জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সভাপতি সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা ( কচি), বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সংগ্রামী সাংগঠনিক সম্পাদক হাজী সিরাজুল ইসলাম ( সিরাজ), বিশেষ অথিতি আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক হাজী মিজানুর রহমান, মাইনুল হোসেন চপল, শহর যুবদলের আহ্বায়ক তানিম, শাহেদ, রিপন।

সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এডঃ আব্দুর রহিম গোলাম, শহর যুবদলের সদস্য সচিব এডঃ মোঃ আরিফুল হক মাসুদ বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য নাছির আহম্মেদ, শরীপ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক জিয়াউল হক, জসীম মেম্বার, রুবেল মুন্সী, এডঃ আল আমীন, হানিফ মেম্বার ।

পৌর যুবদলের আহ্বায়ক মোঃ ইকবাল, মানিক, লিটন,যুবদল নেতা উজ্জল, শাহীন, মামুন,বিল্লাল সহ আরো অনেকে।

উক্ত সভায় প্রধান অথিতির বক্তব্যে বলেন, দলের অস্তিত্ব রক্ষায় আগামী ৩১ মার্চ টেলিফোন, টিয়া ও ফুটবল মার্কার বিজয় ছাড়া আর কোন বিকল্প  নাই। ৫ জানুয়ারী নির্বাচন প্রত্যাখানের ফসল হিসেবে ৩১ মার্চ সদর উপজেলা পরিষদ নির্বাচনে দলের মনোনিত প্রার্থীদের বিজয়কে সুনিশ্চিত করতে হবে।
সভা শেষে জেলা, সদর উপজেলা ও পৌর যুবদলের শত শত নেতা কর্মী সারা শহরে লিফলেট ও প্রচারণা অভিযান চালায়। (প্রেস বিজ্ঞপ্তি )

Exit mobile version