The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে সংর্ঘষ, আহত ২০

প্রতিবেদক :: পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা গ্রামে দু‘গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে সকালে আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা  গ্রামের সরকার বংশের হাজী গফুর মিয়া ও মিজান মিয়ার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর ঘটনার জের ধরে খড়িয়ালা গ্রামের হাজী গফুর মিয়া ও মিজান মিয়ার প্রায় শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে নামে। এ সময় টেটাবিদ্ধসহ ১৫জন আহত হন। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতদের জেলা সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম ফারুক  জানান, পূর্ব বিরোধের জের ধরে দু’দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Exit mobile version