The voice of Brahmanbaria || Local news means the world is

কাপ পিরিচ, টিউবওয়েল ও কলস মার্কার সমর্থনে সদর উপজেলা যুবলীগের ব্যাপক গণসংযোগ

প্রতিবেদক :: আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে তৃনমূলের ভোটে মনোনিত আওয়ামীলীগের তিন প্রার্থী কে বিজয়ী করতে সদর উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগ।

বুধবার দিনব্যাপি গনসংযোগ কালে সদর উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আলী আজম, যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন রানা, আবু হানিফ মুন্সি, আবু নাহিদ সোহাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপজেলার বাকাইল, বুধল, মজলিশপুর, সুহিলপুর, রামরাইল, মোহাম্মদপুর, সোহাতা, সেন্দ, রাধিকা, সুলতানপুরের বিভিন্ন স্থানের সাধারণ ভোটারদের সাথে কথা বলেন।

এসময় তারা জননেতা ওবায়দুল মোক্তাদির চৌধুরীর উন্নয়নের হাত কে শক্তিশালী করতে ৩১ মার্চ অনুষ্ঠিতব্য সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম কে কাপ পিরিচ, ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ মহসিন মিয়া কে টিউবওয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী এড. তাসলিমা সুলতানা খানম নিশাত কে কলস মার্কায় ভোট দিতে সকলের প্রতি উদাত্ব আহবান জানান।

Exit mobile version