The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় ২ অপহৃত শিশু উদ্ধার,১ অপহরণকারী আটক

নিজস্ব প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে অপহৃত ২ শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক শিশু অপহরণকারীকেও আটক করা হয়।

শুক্রবার গভীর রাতে খড়মপুর মাজার শরীফ এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশুরা হলো রাকিব ইসলাম (১২) ও তৌহিদুল ইসলাম জিসান (৮)। রাকিবুল ইসলাম নারায়ণগঞ্জ জেলার রতনকোট গ্রামের সোহেল রানার ছেলে ও তৌহিদুল সাতকানিয়ার নাসির খানের ছেলে। সে গোসানডাঙ্গা বারেক মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র।

অন্যদিকে আটককৃত অপহরণকারী হলো মুরাদ হোসেন (৪০)। তার বাড়ি নরসিংদি জেলার রায়পুরা উপজেলার রায়পুরা গ্রামে।

Exit mobile version