The voice of Brahmanbaria || Local news means the world is

আব্দুল্লাহ্ স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রতিবেদক : শুক্রবার বিকাল ৩টায় শহরের মৌড়াইলে নিয়াজ মুহাম্মদ স্কুল মাঠে আব্দুল্লাহ্ স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সাবেক পৌর মেয়র মোঃ হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিতাস পাড়ের অহংকার মাছিহাতা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কবির (তপন), শফিকুর রহমান পিপি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, ব্রাহ্মণবাড়িয়া ইসলামিক সেন্টারের জেনারেল সেক্রেটারী ও দৈনিক তিতাস কন্ঠের প্রকাশক শওকত আয়াত খান, সাবেক ভিপি আবু শামীম মোঃ আরিফ, জামাল খান, রিয়াজুল কবির খায়েস, শফিকুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহিন মোল্লা, ফরিদ বাবু, আলাউর রহমান মোল্লা, মনির হোসেন, শামীম মোল্লা প্রমুখ।


অনুষ্ঠানটি পরিচালনা করেন সাঈদ হোসেন সানি। উক্ত ফাইনাল খেলায় ক্যাফে সেভেন কাবকে রেপিড স্পোর্টিং কাব পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন। ম্যাচটির পরিচালনার দায়িত্বে ছিলেন সাংবাদিক ইব্রাহিম খান সাদাত ও ইবনে বিন গুলশান। পরে অতিথিরা বিজয়ীদল ও খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। টুর্ণামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন জাহিদ হাসান জেনী ও আরিফুল ইসলাম আরিফ

Exit mobile version