The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে বাস চাপায় মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :: ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বিশ্বরোড মোড়ের অদূরে বাস চাপায় সেলিনা আক্তার (৪০) নামক এক নারী নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাত পৌনে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিনা সরাইলের সৈয়দটোলা গ্রামের আলেক মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত পৌনে ৮ টার দিকে বিশ্বরোড মোড়ের অদূরে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায়  সেলিনা ঘটনাস্থলেই নিহত হয়।

বিশ্বরোড হাইওয়ে ফাঁড়ির পুলিশ লাশটি উদ্ধার করেছে।

বিশ্বরোড পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘাতক বাসটি আটক করা হয়েছে।

Exit mobile version