The voice of Brahmanbaria || Local news means the world is

কসবা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহ আলমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : আসন্ন কসবা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নিজ দলীয় প্রার্থী ব্যতি রেখে উপজেলা চেয়ারম্যান পদে জাতীয় পার্টির প্রার্থী তারেক আহমেদ আদেলের পক্ষে গত ৭ই মার্চ উপজেলার কালসার বর্ণী জামে মসজিদের ইমাম খুদবা পাঠ করার পূর্বে ভোট প্রার্থনা করার অভিযোগ উঠেছে।

 

৮ মার্চ কসবা উপজেলা তৃণমূল আওয়ামীলীগের আহবায়ক মোঃ তসলিমুর রেজা,কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান উদ্দিন জুয়েল,যুগ্ম সম্পাদক মনির হোসেন পৃথক পৃথক ভাবে লিখিত স্বাক্ষরে অভিযোগে আরো বলেন কসবা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এড.শাহ আলম দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দলের সভাপতি পদসহ সকল কার্যক্রম হতে বহিস্কার করার আহবান জানান।এই বিষয়ে জানতে আলহাজ্ব এড.শাহ আলমের মুঠো ফোনে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Exit mobile version