The voice of Brahmanbaria || Local news means the world is

স্বতন্ত্র উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর পুলিশের লাঠিচার্জ, আহত ১৫

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ও স্বতন্ত্র উপজেলা চেয়ারম্যান প্রার্থী তাজ মো.ইয়াছিনের সমর্থকদের মোটর শোভা যাত্রায় লাঠিচার্জ করেছে পুলিশ । এসময় ১৫ জন আহত হওয়ার ও ৮/১০ টি মোটর সাইকেল আটকের খবর পাওয়া গেছে । গত শুক্রবার রাতে শহরের ফকিরাপুল এলাকায় থানার সামনে এ ঘটনা ঘটে।

আওয়ামীলীগ নেতা তাজ মো.ইয়াছিন জানান,আমি একদল সমর্থককে নিয়ে কয়েকটি মোটর সাইকেলসহ শহরের ভাদুঘর এলাকায় নির্বাচনী প্রচারে যাবার পথে ফকিরাপুল এলাকায় পুলিশ বিনা উস্কানিতে আমাদের উপর চড়াও হয়।এসময় পুলিশের লাঠিচার্জে আমার বেশ কয়েকজন সমর্থক আহত হয়। এসময় পুলিশ আমার সাথেও অসদাচরণ করে। আমার সাথে থাকা ৮/১০ টি মোটর সাইকেলও পুলিশ আটক করে নিয়ে যায়। জানা যায়,পুলিশের লাঠিচার্জ শুরু হলে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে ।এ ঘটনায় শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনা দেখা দেয় এবং এর কিছুক্ষণ পর ফকিরাপুলের আশ-পাশ এলাকায় দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।

Exit mobile version