
সরাইল বিশ্বরোডের খাটিহাতা পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ঢাকার দিক থেকে ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে থেমে থাকা একটি ট্রাকের পেছন দিক দিয়ে ভেতরে ঢুকে পড়ে।এতে এর চালক গুরুতর আহত হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে প্রাইভেটকারটিতে অন্য কোনো যাত্রী ছিলনা বলে নিশ্চিত করেছেন তিনি ।