The voice of Brahmanbaria || Local news means the world is

উপজেলায় সুশাসন নিশ্চিত করে মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে চাই

শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত হাজী মোহাম্মদ জাহাঙ্গীর তার হাজারের অধিক কর্মী সমর্থকদের নিয়ে শহরময় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে স্বাগত জানান। এ সময় লিফলেটে লিফলেটে সয়লাব হয়ে যায় সমস্ত শহর। মানুষের মাঝে হাজী মোহাম্মদ জাহাঙ্গীরকে নিয়ে ব্যাপক আগ্রহ দেখে তিনি অভিভূত হয়ে যান। গণসংযোগ সহকারে তিনি ও তার সমর্থকরা লিফলেট বিতরণ করতে করতে শহরের ট্যাংকের পাড় থেকে টি এ রোড হয়ে রেল ষ্টেশনে যান। সেখান থেকে আবারো টি এ রোড হয়ে কোর্টরোড, ছাতিপট্টি, ডাঃ ফরিদুল হুদা রোড, কুমারশীল মোড় হয়ে আবার ট্যাংকেরপাড়ে সমাবেত হন। সেখানে তিনি সমবেত নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, এ সময় তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সুশাসন নিশ্চিত করে মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে চাই। গণসংযোগ ও লিফলেট বিতরণকালে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সদস্য এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বুদ্ধিজীবি, শিক্ষক, ইমাম, আলেমগণ তার সাথে ছিলেন।

Exit mobile version