The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরের কিশোরী ছয় মাস যাবৎ নিখোঁজ

প্রতিনিধি :::নাসিরনগর উপজেলার কিশোরী চট্রগ্রামে ঝি কাজ করতে গিয়ে প্রায় ছয় মাস যাবৎ নিখোঁজ রয়েছে। নিখোঁজের মাতা এ ব্যাপারে নাসিরনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের দরিদ্র আহাদ মিয়ার কন্যা সেলিনা বেগমকে(১০) ফান্দাউক গ্রামের রুক্কু মিয়া ও তার স্ত্রী নিআশা তারা চট্রগ্রামে বাসা-বাড়িতে কাজ দেয়ার কথা বলে সেপ্টেম্বর-২০১৩ বাড়ি থেকে নিয়ে যায়। দীর্ঘদিন তাদের মেয়ের কোন খোজঁ খবর না পাওয়ায়  রুক্কু মিয়া ও তার স্ত্রীর ঠিকানাও পাচ্ছে না। বাড়ি থেকে যাওয়ার প্রায় ছয় মাস ধরে সে আর ফিরে আসেনি। তাকে অনেক খোঁজাখুজির করে তার কোন সন্ধ্যান না পেয়ে মাতা আবেদা বেগম নাসিরনগর থানায় সাধারণ ডায়েরি করেছে।

Exit mobile version