
মোঃ সারোয়ার হাজারী পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার উথালিয়া পাড়া নামক স্থান থেকে গাঁজা সহ জামাল মিয়া (২৪) কে আটক করে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোবাবর সকালে উথালিয়া পাড়ায় নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী জামাল মিয়াকে ৩ কেজি গাঁজা সহ আটক করা হয়। এ ব্যাপারে বিজয়নগর থানায় একটি মাদক আইনে মামলা করা হয়েছে।