The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরের বুড়িশ্বরে নামযজ্ঞ মহোৎসব

প্রতিবেদক :২৯ ফেব্রুয়ারী শনিবার জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর গ্রামে নামযজ্ঞ মহোৎসব শুরু হচ্ছে। রাতে গীতা পাঠের মধ্য দিয়ে উৎসব শুরু হবে। আগামিকাল রোববার প্রভাত থেকে মঙ্গলবার প্রভাত লগ্ন পর্যন্ত চলবে মহানাম সংকীর্তন। সোমবার আগত ভক্তবৃন্দের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। উক্ত উৎসবে ভক্তবৃন্দসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন উৎসব উদযাপন পরিষদের পক্ষে সভাপতি নীরবাসি দাস ও সাধারণ সম্পাদক চানু চন্দ্র দেব।

Exit mobile version