The voice of Brahmanbaria || Local news means the world is

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালনে ব্যাপক কর্মসূচী গ্রহন

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শুক্রবার এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দুপ্রকের সভাপতি প্রফেসর মোঃ মুখলেছুর রহমান খান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুপ্রকের সহ-সভাপতি প্রকৌশলী রফিকুল ইসলাম ও আব্দুল মান্নান সরকার, সাধারন সম্পাদক মোহাম্মদ আরজু, সদস্য মোঃ জুরু মিয়া, মোঃ সাহেদ আলী, মোঃ সাহিদুল ইসলাম ও মোঃ মোস্তফা কামাল প্রমুখ।
সভায় সর্বসম্মতি ক্রমে আগামী ২৬ মার্চ থেকে ১এপ্রিল প্রতিদিনই কর্মসূচীর মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালনের সিদ্ধান্ত নেয়া হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে ২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে স্মৃতিসৌধে পুষ্মমাল্য অর্পন, মানববন্ধন, র‌্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিাপ্রতিষ্ঠানে মতবিনিময় সভা, সততা সংঘের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা, মসজিদে জুম্মা নামাজের সময় দুর্নীতি বিরোধী আলোচনা, দুর্নীতি বিরোধী নাটক মঞ্চস্ত করা প্রমুখ। এছাড়া সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীদের এক মঞ্চে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।

Exit mobile version