The voice of Brahmanbaria || Local news means the world is

আড়াইবাড়ী দরবার শরীফের গোলাম হাক্কানী (রহ) দোয়া মাহফিল অনুষ্ঠিত

খ.ম.ঢালী ॥
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আড়াইবাড়ি দরবার শরীফের  পীরে কামেল আল্লামা গোলাম হাক্কানী (রহ) এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির ব্যবস্থাপনায় গত ২৫ ফের্রুয়ারি মঙ্গলবার বাদ আছর হতে সারা রাত ব্যাপি কসবা পুরাতন বাজার সুপার মাকের্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আড়াইবাড়ি দরবার শরীফের  পীরজাদা আল্লামা অধ্য গোলাম সারোয়ার সাঈদীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন  আল্লামা সাইয়্যেদ কামাল উদ্দীন জাফরী, আল্লামা তারেক মুনাওয়ার, আল্লামা লুৎফুর রহমান প্রমূখ। দোয়া মাহফিলে হাজার হাজার মুসল্লিয়ান অংশ গ্রহণ করেন।

মুসলিম উম্মার শান্তী কামনা করে বুধার প্রভাতে আখেরি মোনাজাত পরিচালনা করেন আড়াইবাড়ি দরবার শরীফের পীরজাদা আল্লামা অধ্য গোলাম সারোয়ার সাঈদী।

Exit mobile version