
আখাউড়া চেকপোস্টের দায়িত্বপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা জানান, চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কড়াকড়ি করা হয়েছে। বাড়ানো হয়েছে সীমান্তে টহল ও গোয়েন্দা তৎপরতা।
আখাউড়া আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার সাঈদ বলেন, ‘জেএমবি সদস্য ছিনতায়ের ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোয়েন্দা তৎপরতা ও সীমান্তে টহল বাড়ানো হয়েছে।’