The voice of Brahmanbaria || Local news means the world is

শুধু মুনাফার জন্য নয় সামাজিক দায়বদ্ধতা থেকে ব্যবসা করতে হবে..পুলিশ সুপার

 

দেশ খ্যাত গাড়ি বিক্রয় ও সেবাদান কারি প্রতিষ্ঠান নিটল মটরস লিমিটেড এর গ্রান্ড মেলা ও গ্রাহক সমাবেশ রবিবার সকালে বিশ্ব রোড এর রশিদ সুপার মার্কেট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।দেশের অন্যতম প্রধান শিল্প উদ্দ্যোগতা নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আল মামুন সরকার, টাটা মটরস এর কান্ট্রি ডিরেক্টরস বিনয় নিদিখ, জেলা ট্রাক ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান তানিম। অনুষ্ঠানে প্রদান অতিথি তার বক্তব্যে বলেন, পণ্যের গুণগতমান ও গ্রাহক সেবা নিশ্চত করে নিটল গ্রুপ দেশের মানুষের আস্থা অর্জন করেছে। এই কোম্পানি টি তাদের অর্জিত মূনাফা দিয়ে দেশের মানুষের জন্য সেবা মূলক কাজও করে যাচ্ছে। তিনি বলেন, প্রত্যেক ব্যাবসায়ীদের কে ই শুধু মুনাফা জন্য নয় সামাজিক দায়বদ্ধতা থেকে ব্যবসা করতে হবে। অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মাতলুব আহমেদ তার বক্তব্যে বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি গুরুত্তপূর্ণ অবস্থান রয়েছে। এটি একটি আন্তদেশীয় মহা সড়কের গেট ওয়ে। আখাউড়া স্থল বন্দর ও আশুগজ্ঞ নৌবন্দর কে কাজে লাগিয়ে এ জেলার মানুষ তাদের ভাগ্যের উন্নয়ন করতে পারে। অনুষ্ঠানে কম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও গ্রাহক বৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version