The voice of Brahmanbaria || Local news means the world is

বাঞ্ছারামপুরে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধি : ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ সাম্প্রদায়িক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মুক্ত বাংলাদেশ গড়তে ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান রূপকল্প বাস্তবায়নে ছাত্র সমাজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্ষ্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানিয়েছেন। তিনি শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর কলেজ প্রাঙ্গনে উপজেলা ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে উদ্ভোধক হিসেবে এ কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অব: তাজুল ইসলাম। উপজেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন নাসিরের সভাপতিত্বে সম্মেলনে বক্ত্যব রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিদ্দিকি নাজমুল আলম, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মাহী,উপজেলার চেয়ারম্যান সিরাজুল ইসলাম সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে নেতৃবৃন্দ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন। দীর্ঘদিন পর সম্মেলনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যপক উৎসাহ উদ্ধিপনা বিরাজ করে। উপজেলার বিভিন্ন এলাকারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ব্যানার ফ্যাষ্টুন নিয়ে সম্মেলনে মিছিল সহকারে যোগ দেয়।

Exit mobile version